বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনারের মাতৃবিয়োগে শোক

বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনারের মাতৃবিয়োগে শোক

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর ২০২৬:

বাংলাদেশ সোসাইটি ইনক. এর ২০২৬-২০২৯ মেয়াদের প্রধান নির্বাচন কমিশনার জনাব আবু নাসেরের মাতৃবিয়োগে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ।

এক যৌথ শোকবার্তায় কমিশনার বদরুল এইচ. খান, মোহাম্মদ শামসুদ্দিন আজাদ, মোহাম্মদ রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী খোকন, মিটু হামিদ ও মিয়া মোহাম্মদ দুলাল মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তারা বলেন, মায়ের মৃত্যুর চেয়ে বড় শোক আর নেই। এই কঠিন সময়ে তারা আবু নাসের ও তার পরিবারের পাশে আছেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

উল্লেখ্য, জনাব আবু নাসেরের মা সম্প্রতি বাংলাদেশে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।