নিউ ইয়র্কে পুলিশ ডিপার্টমেন্টের অধীনে কর্মরত বাংলাদেশী স্কুল সেফটি অফিসারদের সংগঠন আবাসের নতুন কার্যকরী কমিটি ঘোষণা
নিউ ইয়র্ক, ২০ অক্টোবর : নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) অধীনে কর্মরত বাংলাদেশী স্কুল সেফটি অফিসারদের সংগঠন এসোসিয়েশন অব বাংলাদেশী আমেরিকান স্কুল সেফটি (আবাস) এর ২০২৭-২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৪ অক্টোবর কুইন্সের হালাল ডাইনারে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি নির্বাচিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর সংগঠন পরিচালনা করবে।
সংগঠনের বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সেলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীফ খান, সারওয়ার চৌধুরী, অসীম সরকার ও জুবায়ের আহমেদ।
সাধারণ সদস্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন আবুল হোসেন ও জাহাঙ্গীর আলম। এছাড়া বিপুলসংখ্যক সদস্য ভার্চুয়ালি সভায় অংশ নেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শরীফ খান (স্ট্যাটেন আইল্যান্ড), সহ-সভাপতি দীপা দাস তিন্নি (কুইন্স নর্থ), সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ (কুইন্স সাউথ), কোষাধ্যক্ষ আবুল হোসেন (কুইন্স নর্থ), সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (কুইন্স নর্থ), সাংগঠনিক সম্পাদক ইশিতা দাস (কুইন্স নর্থ), সাংস্কৃতিক সম্পাদক তমা চক্রবর্তী (কুইন্স সাউথ) এবং ক্রীড়া সম্পাদক জুবায়ের বিন আবু মোল্লা (ব্রঙ্কস নর্থ)।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সেলিম চৌধুরী (ব্রঙ্কস নর্থ), সারওয়ার চৌধুরী (ব্রঙ্কস সাউথ), অসীম সরকার (ব্রুকলিন সাউথ), অমিত দে (সেন্ট্রাল) ও মুহিতুর রহমান (ম্যানহাটন সাউথ)।





