জরুরি সংস্কার ও গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ বন্ধ থাকবে।
জরুরি সংস্কারকাজ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য শনিবার সিলেট নগর ও আশপাশের কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচার আংশিক এলাকা ও পাহাড়িকায় বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া লাক্কাতুরা স্টেডিয়াম ফিডারের আওতায় লাক্কাতুরা বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, বাদামবাগিচা, খাসদবীর প্রাথমিক স্কুল গলি, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার, সালুটিকর ঘাট ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ
অন্যদিকে, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আম্বরখানার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় আম্বরখানা মসজিদ এলাকা, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলাবাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেট, ফরিদাবাদ আবাসিক এলাকা এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের আগে চালু হতে পারে বিদ্যুৎ
নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগে সংস্কারকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন।





