অসুস্থ আনোয়ার জাহিদকে দেখতে তাঁর বাসভবনে আহবাব চৌধুরী

ব্রঙ্কস, নিউইয়র্ক 

নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ গুরুতর অসুস্থ হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল তাঁকে দেখতে তাঁর বাসভবনে যান মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন।

এ সময় তিনি আনোয়ার জাহিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্রঙ্কস ব্যুরো পূর্বের আহ্বায়ক লিয়াকত আলী, ব্রঙ্কস ব্যুরো পশ্চিমের আহ্বায়ক আনোয়ারুল আলম ভূঁইয়া, নিউইয়র্ক মহানগর নেতা মাহবুব চৌধুরী, মহানগর উত্তর নেতা শাহ্‌ কামাল উদ্দিন ও বিএনপি নেতা আশিকুল হক।

আনোয়ার জাহিদ তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)