নিউইয়র্কে জাতীয় সংসদের হুইপ জি কে গউছের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা আহবাব চৌধুরী খোকন। এ সময় তিনি নিজের লেখা তিনটি বই উপহার দেন।
নিউইয়র্কে জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন। গত রাতে লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আহবাব চৌধুরী খোকন তাঁর লেখা তিনটি বই জি কে গউছের হাতে তুলে দেন। বইগুলো হলো—‘জিয়াউর রহমান, অনন্য রাষ্ট্রনায়ক’, ‘করোনা কালের ডায়েরি’ ও ‘সবার আগে দেশ’। জি কে গউছ বইগুলো গ্রহণ করে আহবাব চৌধুরী খোকনের বহুমুখী প্রতিভার প্রশংসা করেন।
এ সময় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাইদ আহমদ, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির নেতা দুলাল রহমান, রেজাউল আজাদ ভূঁইয়া, ফখরুল আবেদিন মাসুম, অ্যাডভোকেট মাসুম ও শামীম তালুকদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জি কে গউছ সম্প্রতি চার দিনের সফরে সপরিবারে নিউইয়র্কে যান। সফর শেষে গত রাতে তিনি লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন।





