নিউইয়র্কের ব্রঙ্কসে বিএনপির মতবিনিময় সভায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখা, দলীয় ঐক্য জোরদার ও দেশ পুনর্গঠনে কাজ করার আহ্বান জানান জি কে গউছ।
বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ। তিনি বলেছেন, দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।
গত ১১ অক্টোবর রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আহবাব চৌধুরী খোকন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী।
দলীয় ঐক্য জোরদারের আহ্বান
জি কে গউছ বলেন, বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং দলের ঐক্য সুসংহত করতে নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতাকর্মীরা যেভাবে সক্রিয় ভূমিকা রেখেছেন, আগামী দিনেও তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজে একইভাবে এগিয়ে আসতে হবে।
প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আশ্বাস দেন তিনি। এসব সমস্যা নিয়ে দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের মানুষ তাঁদের এই অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা
সভায় নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির নেতা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, আনোয়ার জাহিদ, বিএনপি নেতা আব্দুর রহিম, শরিফুল খালিশদার, লিয়াকত আলী, সোয়েব আহমদ, বেলাল চৌধুরী, অ্যাডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু, মোহাম্মদ আলী রাজা, আনোয়ারুল আলম ভূঁইয়া, মোমতাজ আহমদ, দুলাল রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, শেখ আক্তারুজ্জামান নান ও আশিকুল হক উপস্থিত ছিলেন।
এ ছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





